জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নির্বাচিত সেলিনা আকতার

| আপডেট :  ২০ অক্টোবর ২০২১, ০৫:২৯  | প্রকাশিত :  ২০ অক্টোবর ২০২১, ০৫:২৯

দেওয়ানগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সেলিনা আকতার’কে জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি স্বাক্ষরিত চিঠিতে তাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

গত ১০ অক্টোবর (রবিবার) জামালপুর শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সেলিনা আকতার’কে সহ-সভাপতি ঘোষণা করা হয়। সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় খুশি দলের নেত্রীবৃন্দ ও তৃণমূলের সাধারণ জনগণ। তার এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার নিজ এলাকা মানুষের মনে। তিনি সহ-সভাপতি নির্বাচিত হয়ে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে তিনি দীর্ঘদিন দেওয়ানগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।

এই খবর ছড়িয়ে পড়লে অনেকেই নতুন সহ-সভাপতি সেলিনা আকতার’কে তার শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন মুঠোফোন ও খুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানান।

সেলিনা আকতার তার দীর্ঘদিন রাজনৈতিক জীবনে অনেক কাঠ-কঠোর পেরিয়ে এই পদে নির্বাচিত হন। তিনি একাধারে বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, দপরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা মানবধিকার সংস্থার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর ২০১৯ ইং বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন পরবর্তী সময় ১৯ সেপ্টেম্বর ২০২১ইং এ জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেলা যুব মহিলা লীগের সম্মেলনে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত