আশুগঞ্জ উপজেলায় শরীফপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনের আমেজ

| আপডেট :  ২০ অক্টোবর ২০২১, ১১:০২  | প্রকাশিত :  ২০ অক্টোবর ২০২১, ১১:০২

খাজা আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়ীয়া জেলা আশুগঞ্জ উপজেলা শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চলেছে প্রার্থীদের নানান প্রকার শোডাউন ও কর্মী সমাবেশ প্রার্থীদের মধ্যে থেকে কথা হয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এর সাথে, তার বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো।

আসন্ন শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ মোজাম্মেল হক আওয়ামী লীগের দলিয় মনোনয়ন প্রত্যাশি আমি দীর্ঘদিন যাবদ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আওয়ামী পরিবারের একজন সদস্য।আমার চাচা জনাব আবু সাঈদ (লালমিয়া)দুই বারের সাবেক চেয়ারম্যান ছিলেন।

দির্ঘ ৪৫ বছর ধরে শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, বর্তমানে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।আমি ১৯৯৪ সাল হতে শরীফপুর ইউনিয়ন ছাত্র লীগের সাথে সম্পৃক্ত হয়,১৯৯৭-৭৮ সেশনে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সহঃ পাঠাগার সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়।

১৯৯৯সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত আশুগঞ্জ উপজেলা ছাত্র লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করি,২০০২ সাল হতে ২০০৯ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্র লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করি,২০১৩ সাল হতে শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে অত্যান্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করি,বর্তমানে ব্রাহ্মণবাড়ীয়া জেলা সেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা পরিবহন শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি এবং শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছি।করুনা কালে আমি অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহায়তা করেছি।

আমি একজন তরুন সমাজ সেবক হিসেবে শরীফপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি,আমি নৌকার দাবিদার।আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী।ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব আল-মামুন সরকার ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী সফিউল্লাহ মিয়ার নিকট আমার আকুল আবেদন আমাকে নৌকার প্রতিকে নমিনেশন দিয়ে শরীফপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নের সুযোগ করে দিবে।

আমি শরীফপুর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।জননেত্রী শেখ হাসিনার একজন তরুন কর্মী হিসেবে শরীফপুর ইউনিয়নকে সন্ত্রাস,দুর্নীতি,ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার সার্বিক উন্নয়ন করিবো। আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত