নতুন দামে সয়াবিন তেল বিক্রি শুরু

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।গত রোববার এ তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে সরকার। তবে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। খবর বাসস।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে কমেছে ভোজ্যতেলের দাম। ফলে দেশের বাজারেও এর মূল্য কমিয়েছে সরকার। ওই দিন প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দর ১৬৬ টাকা এবং প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা নির্ধারণ করা হয়।পাশাপাশি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকায় ঠিক করা হয়।
একই দিনে পাম তেলের দাম ৬ টাকা কমানো হয়। প্রতি লিটারের মূ্ল্য ধার্য করা হয়১৫২ টাকা। সেটিও এদিন থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
