কায়সার হাসনাতকে নৌকার সাংসদ নির্বাচিত করতে শীঘ্রই পাইলট প্রোগ্রাম নিয়ে মাঠে আসছি: সোহাগ রনি

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের সংসদ_সদস্য হিসেবে সাবেক (এম পি) আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত কে পুনরায় এমপি হিসেবে দেখতে চান সাবেক ছাত্র নেতা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি তিনি বলেন সোনারগাঁয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল
কায়সার হাসনাতকে পূনরায় নৌকার সাংসদ নির্বাচিত করতে শীঘ্রই পাইলট প্রোগ্রাম নিয়ে মাঠে আসার কথা ও জানান তিনি
৪ সেপ্টেম্বর সোমবার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডি থেকে এমনটিই মন্তব্য করে পোস্ট করেন তিনি তাতেই পোস্ট ভাইরাল বনে যায়!
কেন তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে পুনরায় এমপি হিসেবে দেখতে চান এর কারনও তিনি উল্লেখ্য করেন।
-এবিষয়ে প্রতিবেদককে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি আরো বলেন।
সোনারগাঁয়ে তিনিই একমাত্র ব্যক্তি, যে কিনা নৌকার মনোনয়ন পেলে সোনারগাঁ থেকে জামাত, বিএনপির সাথে নির্বাচনে হাডহাড্ডি লড়াই করে বিজয়ী হতে পারবেন।
তিনি সাবেক সংসদ_সদস্য হওয়া সত্ত্বেও ১০টি বছর সর্বদা সাধারণ নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন।
আমি ১০০% আশা রাখি জনাব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত পুনরায় সংসদ_সদস্য হিসেবে নির্বাচিত হলে সোনারগাঁয়ের তৃণমূল নেতাকর্মীদের যথাযথ ও সঠিক মূল্যায়ন করবেনইনশাআল্লাহ। জনাব আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সংসদ_সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে আমরা শীঘ্রই পাইলট_প্রোগ্রাম নিয়ে মাঠে আসছি।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত আমার চুড়ান্ত সিদ্ধান্ত বলে জানান –
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি।
আবদুল্লাহ আল কায়সার ৭ এপ্রিল ১৯৭৩ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আবুল হাসনাত সাহেব সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মাতা মমতাজ বেগম সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
আবদুল্লাহ আল কায়সার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আবদুল্লাহ আল কায়সার মুঠোফোনে প্রতিবেদককে বলেন যেকোনো মূল্যে আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী, উপজেলার মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান ও দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের আগ্রহের কারণেই আমি আবারো নির্বাচন অংশ নিবো।
আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে পরপর তিনবার বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। ২০০৮ সালের সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে আমি বিএনপির প্রার্থী রেজাউল করিমকে ৮২ হাজার ৫৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছিলাম।
সাংসদ থাকাকালীন সোনারগাঁয়ে আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করিনি। এ কারণে
আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের সমর্থক ও সাধারণ মানুষ আমাকে পছন্দ করেন।
দলের প্রয়োজনে মাঠে ছিলাম আছি থাকবো দল যদি আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতিক নৌকা দেয় বিগত দিনের মতো বিপুলভোটে নৌকাকে বিজয়ী করে নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
