দুমকিতে পরিবহন-ঔষধবাহী পিকআপের সংঘর্ষে আহত ১৫

| আপডেট :  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১  | প্রকাশিত :  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পরিবহন- ঔষধবাহী পিকআপ সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার লেবুখালী- বাউফল সড়কের কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী দশমিনা রুটের চেয়ারম্যান পরিবহন নামের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঔষধবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘পিকআপের চালক ঘটনা এস্থান থেকে পালিয়ে গিয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত