র্যাংকিংয়ে অবনতি, দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে অবনতি ঘটেছে বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান বাঁহাতি এই পেসার। তার ফলাফলস্বরূপ আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে আসেন তিনি।
তবে সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে থাকায় রেটিং পয়েন্টে ধাক্কা খেয়েছেন মুস্তাফিজ। নতুন র্যাংকিং অনুযায়ী, তিন ধাপ পিছিয়ে বর্তমানে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন তিনি।
র্যাংকিংয়ে অবনতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি বোলারের। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদী হাসান। একইভাবে এক ধাপ করে পিছিয়ে তাসকিন আহমেদ এখন ২৮ নম্বরে এবং তানজিম হাসান সাকিব অবস্থান করছেন ৩৮ নম্বরে।
অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ৩৯ নম্বরে। শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় পাঁচ ধাপ পিছিয়েছেন ওপেনার তানজিদ তামিম, যার বর্তমান অবস্থান ৪২ নম্বরে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
