কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গু/লি

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে অবস্থানকালে সন্ত্রাসীরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা জেনেছি তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় এলে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। আমরা বিষয়টি দেখছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
