রমজান মাসে ব্যাংকের নতুন সময়সূচি

| আপডেট :  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯  | প্রকাশিত :  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএএডি) থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এদিকে রমজান মাসে ব্যাংকের গ্রাহক লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারিত থাকলেও রমজান-পূর্ব সময়ের মতো নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়সংক্রান্ত লেনদেন কার্যক্রম চালু থাকবে।

সাধারণ কর্মদিবসে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রমজান শেষে ব্যাংক ও অফিস সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত