ইরানে ‘চূড়ান্ত আঘাত’ হানতে ট্রাম্পের সামনে ৪ বিকল্প, কোনটি বেছে নেবেন

| আপডেট :  ২৭ মার্চ ২০২৬, ০৫:১৩  | প্রকাশিত :  ২৭ মার্চ ২০২৬, ০৫:১৩

ইরানে ‘চূড়ান্ত আঘাত’ হানার জন্য সামরিক বিকল্পগুলো যাচাই করে দেখছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন । এই বিকল্পগুলোর মধ্যে দেশটিতে সরাসরি স্থলবাহিনীর ব্যবহার এবং ব্যাপক বোমা হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সূত্ররা জানিয়েছে, যদি কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হয় এবং বিশেষ করে যদি হরমুজ প্রণালি বন্ধ থাকে, তবে সামরিক উত্তেজনার সম্ভাবনা আরও বাড়বে। যুদ্ধ শেষ করতে তখন সামরিক শক্তির বিধ্বংসী প্রদর্শনের মাধ্যমে ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করার পথ সুগম হতে পারে।

যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত আঘাতের’ পরিকল্পনায় চারটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ আক্রমণ বা অবরোধ করা। এ ছাড়া লারাক দ্বীপ দখল করার বিষয়টিও ভাবনায় রয়েছে যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মজবুত করতে সাহায্য করে এই দ্বীপ। এই কৌশলগত ঘাঁটিতে ইরানের বাংকার, কার্গো জাহাজ ধ্বংস করতে সক্ষম অ্যাটাক ক্র্যাফট এবং রাডার ব্যবস্থা রয়েছে।

ট্রাম্পের সামনে তৃতীয় বিকল্প হচ্ছে, কৌশলগত আবু মুসা দ্বীপ এবং আরও দুটি ছোট দ্বীপ দখল করা। এগুলো হরমুজ প্রণালির পশ্চিম প্রবেশদ্বারের কাছে অবস্থিত, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও সংযুক্ত আরব আমিরাত নিজেদের বলে দাবি করে। আর যদিও দ্বীপ দখলের পথে না যান তিনি, সেক্ষেত্রে হরমুজ প্রণালির পূর্ব পাশে ইরান থেকে তেল রপ্তানিকারী জাহাজগুলো আটকে দেয়া বা জব্দ করতে পারে মার্কিন বাহিনী।

ট্রাম্প এই ৪ বিকল্পের যেকোনও একটি বা একাধিক বেছে নিতে পারেন।

এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে গভীরে স্থল অভিযানের পরিকল্পনাও প্রস্তুত করেছে, যাতে পারমাণবিক স্থাপনার ভেতরে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ করা যায়। এমন জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানের পরিবর্তে যুক্তরাষ্ট্র সেই স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালাতে পারে, যাতে ইরান কখনোই ওসব পদার্থের নাগাল না পায়।

ট্রাম্প এখনও এই পরিস্থিতিগুলোর কোনোটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। হোয়াইট হাউসের কর্মকর্তারাও সম্ভাব্য যেকোনও স্থল অভিযানকে হাইপোথেটিক্যাল বা অনুমাননির্ভর হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত