আদমদীঘিতে ৩৭৯০ জন কৃষক পেলেন বিনামূল্যে ধান সবজি বীজ ও সার বিতরণ

| আপডেট :  ২৫ জুন ২০২৬, ০৬:১০  | প্রকাশিত :  ২৫ জুন ২০২৬, ০৬:১০

 

আদমদীঘি, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চলতি অর্থ বছরে খরিপ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে রোপা আমন ধান, শাকসবজি মরিচ, পেঁয়াজ বীজ ও লেবু গাছের চারা ও এবং সার পেলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টায় আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে এই ধান বীজ ও সার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক বিতরণী সভা আদমদীঘি উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. সজল ইসলামের সঞ্চালনায় কৃষি সামগ্রী বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য মৎস্য অফিসার নাহিদ হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার প্রমুখ।

উল্লেখ্য : অত্র উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পর্যায়ক্রমে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান, মরিচ, পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী ও সার বিতরণ করা হয়। এরমধ্যে ২ হাজার ৪শ কৃষকের মাঝে রোপা আমন ধানের সার ও বীজ, ১ হাজার ২শ কৃষকের মাঝে শাকসবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার, ৪০ জন কৃষককে লেবু চারা ও জৈব সার, ১শ জন কৃষককে হাইব্রিড মরিচ বীজ ও সার এবং ৫০জন কৃষককে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত