ইরান-ওমান বৈঠকে ইতিবাচক অগ্রগতি, হরমুজ চুক্তি প্রায় চূড়ান্ত

| আপডেট :  ০৫ আগস্ট ২০২৬, ০৫:৩৮  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২৬, ০৫:৩৮

 

হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় অন্যতম বড় বাধা শিগগিরই দূর হতে পারে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৪ আগস্ট) রুবিও বলেন, ‘আলোচনায় যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত রয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।’

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘আজ অথবা আগামীকাল’ই একটি চুক্তি হতে পারে। তেহরানের কূটনৈতিক সূত্রগুলোও জানিয়েছে, বুধবারের মধ্যেই সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ওমানের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে চলছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।’

তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বহির্গমন পথ নিশ্চিত করাই বর্তমান আলোচনার মূল লক্ষ্য।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত