রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদ কে কতটি ভোট পেলেন?

| আপডেট :  ২০ আগস্ট ২০২৬, ০৫:৩৩  | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২৬, ০৫:৩৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ বিকেল পাঁচটায় শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় এই ভোটগ্রহণ শুরু হয়। গণনায় মোট ৩৪৩টি ভোটের তথ্য পাওয়া গেছে

এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে বিরোধী দলের মনোনীত প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেছেন।

এদিকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও গাজী নজরুল ইসলাম ভোট দেননি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ইসলামী আন্দোলনের একমাত্র এমপি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দিয়ে বলেন, এখন জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা শুরু করবেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত