প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন।
ওসি দাউদ হোসেন বলেন, বিদিশা এরশাদের বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা ছিল। গুলশান থানার মামলা নম্বর ২৮। এ মালায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে গ্রেফতারের জন্য আদালত পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানামূলে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান–২ নম্বর সেকশন থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল বুধবার তাকে আদালতে হাজির করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
