সেপ্টেম্বরে ছুটি নিয়ে দুঃসংবাদ

| আপডেট :  ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৮  | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৮

আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। চলতি বছর শেষ হতে বাকি আর মাত্র চার মাস। এরই মধ্যে বছরের সরকারি ছুটির বেশিরভাগই পেরিয়ে গেছে। সেপ্টেম্বরে ছুটি একদিন, সেটিও নিয়ে দুঃসংবাদ কারণ সেটি পড়েছে শুক্রবার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

সেপ্টেম্বরে ছুটি একদিন, সেটিও শুক্রবার

সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। তবে দিনটি শুক্রবার হওয়ায় এটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে এ ছুটির জন্য সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবরে দুই দিনের ছুটি

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে টানা দুই দিনের সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

ডিসেম্বরে দুই দিনের ছুটি

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এ ছুটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাচ্ছে। ফলে বড়দিনের জন্যও সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।

সব মিলিয়ে বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত পাঁচ দিনের ছুটির মধ্যে তিন দিন কর্মদিবসে এবং দুই দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। অর্থাৎ ঘোষিত পাঁচ দিনের ছুটি থাকলেও বাস্তবে অতিরিক্ত ছুটি মিলবে তিন দিন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত