আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯

আদমদীঘি (বগুড়া)রপ্রতিনিধিঃ আদমদীঘিতে উৎসব মূখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্ঠমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পাশাপাশি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসুচি পালন করা হয়েছে।

পৃথক পৃথক এসব মঙ্গল শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ, নিতিশ পাল, সুশিল ঘোষ, আদমদীঘি পুজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহবায়ক মৃনাল সরকার, ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামানিক, সান্তাহার পৌর ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষন সরকার, অরুন সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডুসহ সনাতন ধর্মালম্বী হাজারো ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা’য় অংশ গ্রহন করেন।

এছাড়াও শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পুজা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত