বিশ্ব ডাক দিবসে পবিপ্রবিতে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা

| আপডেট :  ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬  | প্রকাশিত :  ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬

দুমকি (পটুয়াখালী)প্রগিনিধি: “একটি ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডাক দিবসে চিঠি লিখন উৎসব -২০২৬ পালিত হয়েছে। দিবস রি উপলক্ষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯অক্টোবর) সকাল ১০ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিএসসির সম্মুখে পটুয়াখালী পোস্টাল বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও বিকেল সাড়ে ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল নায়েব ইবনে রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো:নুরুল আমীন,ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল উম্মে হাবিবা।অনুষ্ঠান পরিচালনা করেন মো: মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “এই উৎসব কেবল একটি আনুষ্ঠানিকতা নয়,বরং এটি আমাদের সংস্কৃতির শিকড় এবং ডাক বিভাগের সেই সোনালী অতীতকে স্মরণ করার এক অনন্য সুযোগ। এক সময় আমাদের আবেগ,ভালবাসা,বিরহ কিংবা সুখ-দুঃখের একমাত্র বাহক ছিল চিঠি। রানারের সেই ঘন্টার শব্দ আর ডাক পিয়নের কড়া নাড়ার আওয়াজের সাথে জড়িয়ে ছিল কোটি মানুষের প্রত্যাশা। কিন্তু ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারে সেই আবেগ ও ঐতিহ্য আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে।আজকে এ উৎসবের মূল উদ্দেশ্য হলো ডাক বিভাগের সেই হারানো ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মের কাছে মাঝে চিঠির গুরুত্ব তুলে ধরা।

তিনি বলেন,আমাদের লক্ষ্য হওয়া উচিত ডিজিটাল প্রযুক্তির সাথে ঐতিহ্যবাহী ডাক ব্যবস্হার এক অপূর্ব সমন্বয় ঘটানো।

পরে প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান,প্রফেসর ড.নেছার উদ্দিন আহমেদ,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, উপাচার্যের একান্ত সচিব কৃষিবিদ আরিফুর রহমান নোমান, উপাচার্য কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদসহ ডাক বিভাগের পটুয়াখালী ও দুমকি উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত