ফেসবুক, ইউটিউব বন্ধ করে দিন: সামীম ওসমান

| আপডেট :  ২১ অক্টোবর ২০২১, ১২:৪৮  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২১, ১২:৪৮

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমার নামে কোন ফেসবুক আইডি পেইজ নাই। কিন্তু আমি শুনেছি আমার নামে ৬টি পেজ রয়েছে। অথচ এ ফেসবুক ও ইউটিউব থেকেই গুজব ছড়াচ্ছে। যারা আইটি সেক্টর দেখেন বাংলাদেশে তাদের এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভেরিফাইড পেইজ ছাড়া কেউ ফেসবুক চালাতে পারবে না এটা ফেসবুককে বলতে হবে। সরকার ফেসবুকের সঙ্গে এ নিয়ে কথা বলতে হবে। যদি ফেসবুক রাজী না হয় তাহলে এ দেশে বন্ধ করে দিতে হবে। একই অবস্থা নিতে হবে ইউটিউবের ক্ষেত্রেও। বিদেশ থেকে অনেকে কুরুচিপূর্ণ কথা বলছে। ইউটিউব তো এ দেশে ব্যবসা করছে। তাদের এসব কনটেন্টের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। এগুলো করা উচিত। নতুবা তাদেরকেও বন্ধ করে দিতে হবে। এবার সংসদ খুললে এ নিয়ে কথা বলবো।

শামীম ওসমান বলেন, সর্ষের ভেতরে ভূত আছে এবং থাকবেই। ১২ বছর ধরে ক্ষমতায় থেকে ঢেকুর তুলছি। এ ধারা থেকে আমাদের সরে আসতে হবে। ‘নারায়ণগঞ্জেও ৩ থেকে ৪শ কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখল করা হয়েছে। আমাদের লোকজন করেছে। আমাদের দলের লোকজন প্রতিবাদ করেছে। যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের জবাবদিহি করতে হবে। ১৯ অক্টোবর রাতে দেশে একটি জনপ্রিয় টেলিভিশন টক শোতে শামীম ওসমান এসব কথা বলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত