বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভায় গনভবনে অংশ নিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশেষ বর্ধিত সভা ২০২৩ অনুষ্ঠিত হয় গণভবনে!
৬ ই আগষ্ট (রবিবার) সকাল ১০: ৩০ মিনিটে এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি! বর্ধিতসভায় আরো উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
বাংলাদেশ আওয়ামীলীগের বর্ধিত সভায় বাংলাদেশের প্রতিটি বিভাগ,জেলা,উপজেলা পর্যায়ের সভাপতি সাধারন সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন!
নারায়ণগঞ্জ থেকে- নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, চন্দন শীল,নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খোকন শাহ, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া , সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ও সোনারগাঁয়ের গণমানুষের নেতা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সহ অন্যান্য নেতৃবৃন্দ এ বর্ধিত সভায় অংশ নেন।
এসময় দলটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
