মালটা আ.লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: মালটা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় টুংগীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে ইউরোপের দেশ মালটা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কাওসার আমিন হাওলাদারের নিজ এলাকা পটুয়াখালীর দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,যুবলীগের সাধারণ সম্পাদক ও লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তুহিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- দুমকী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
