দুমকিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা: পটুয়াখালী দুমকি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন, সাবেক পৌরসভার মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, সাবেক জেলা বিএনপি প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রদের সভাপতি মো. সফিউল বসার উজ্জল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা বিএনপি সভাপতি মো. খলিল মুন্সি, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, জাহিদ হাওলাদার, যুবদলের আহবায়ক মো. জসিম হাওলাদার, যুগ্ন আহবায় হাবিবুর রহমান (নান্নু), স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদ আলম মৃধা, তাঁতি দলের আহবায়ক মাসুদ সরদার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
