রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নি/হ/ত

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার রাতে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুইটি ককটেলের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আরেকটি ককটেল অবিস্ফোরিত রয়েছে বলে জানা গেছে।
ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হাতিরঝিল থানা পুলিশও বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, ‘মগবাজার দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও একটি ককটেল ছিল তবে তা বিস্ফোরিত হয়নি।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
