দুমকিতে গাঁজা ও ইয়াবা সহ আটক ৩

| আপডেট :  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২  | প্রকাশিত :  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার আঙ্গারিয়া ও মুরাদিয়া ইউনিয়নে এসব অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানাজায়, রাত ১২ টার দিকে আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মনির হাওলাদার (৪৫) ও আবু তালেব হাওলাদার (৪৩) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ।

এর আগে রাত ৮টার দিকে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে রাসেল (২৭) নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশের দাবি, তাঁর প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
আমাদের এ অভিযানের চলমান রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত