আবার মার্কিন হামলা হলে যু/দ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে ইরান

| আপডেট :  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪  | প্রকাশিত :  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ফের হামলা চালালে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে সংঘাত ইতোমধ্যে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে এর বিস্তৃতি আরও বাড়তে পারে। খবর খালিজ টাইমসের।

সাফাভি বলেন, সংঘাত যেহেতু পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে, তাই নতুন করে যুদ্ধ শুরু হলে এই সংঘাতের পরিধি আরও বাড়তে পারে। এমনকি তা ভারত মহাসাগর এবং এর বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এর আগেও যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরু হলে সংঘাতের ভৌগোলিক পরিসর বাড়ানোর হুমকি দিয়েছেন। তবে ভারত মহাসাগরের কথা সরাসরি উল্লেখ করার ঘটনা এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরের উপকূল ও কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। এ প্রণালি এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়।

হরমুজ প্রণালিও সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় সংঘাতের বিস্তৃতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে নতুন ঝুঁকি তৈরি করতে পারে।তবে ভারত মহাসাগরে সংঘাত ছড়িয়ে পড়লে ইরান ঠিক কোন ধরনের সামরিক পদক্ষেপ নেবে বা কোন লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে, সে বিষয়ে সাফাভি নির্দিষ্ট করে কিছু বলেননি।

সূত্র: খালিজ টাইমস

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত