মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

| আপডেট :  ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ এবং ১৩তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে, ১ অক্টোবর মার্কিন এক কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছিলেন, বিমানবাহী রণতরী এবং মার্কিন মেরিন সেনাদের একটি ইউনিটকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অভিযান এলাকার আওতায় পাঠানো হবে।

সে সময় দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছিল, ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপও সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছে। এতে ১৩তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট রয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিমানবাহী রণতরীর এই স্ট্রাইক গ্রুপটি নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা।

বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এগুলো হলো ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, যা এপ্রিলে সেখানে পৌঁছায়, এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন, যা আগস্টে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে সেখানে পৌঁছায়।

তবে ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজ জানিয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ইউএসএস থিওডোর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অভিযান এলাকার দিকে অগ্রসর হচ্ছিল।

এছাড়া ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ আরব সাগরে মোতায়েন রয়েছে। এর সঙ্গে রয়েছে ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং ইউএসএস পোর্টল্যান্ড ও ইউএসএস কমস্টক।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত