আদমদীঘির সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে সান্তাহারে ৩ হাজার ওষুধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের রক্তদহ বিলের শাখা খাল রক্ষা বাঁধ সড়ক ও সংলগ্ন এলাকায় দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসুচি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ওই পরিমাণ ওষুধি, ফলজ ও বনজ প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনা করেছে দমদমা পুর্বপাড়া জামে মসজিদ কমিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের পিএস এসএম জুয়েল রানা, সান্তাহার ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাক্খের আলম স্বপন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মঞ্জু, সান্তাহার পৌর যুবদলের ১নম্বর সদস্য আব্দুর সবুর সবুজ, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উপদেষ্টা সাংবাদিক খায়রুল ইসলাম, সভাপতি জাকাতুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান হেলু, ব্যবসায়ী ফারুক হোসেন, সান্তাহার ইউনিয়ন কোকো পরিষদের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদ, এলাকাবাসী ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত