২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৭৬ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

এর আগে, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত