সান্তাহারে হোটেল ও কনফেকশানারীতে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৬  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ উপজেলার সান্তাহার পৌরসভা শহরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনটি খাবার হোটেল একটি কনফেকশনারীর মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে হোটেল ও খাদ্য প্রতিষ্ঠান গুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত।

এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডস কনফেকশনারীর ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলের ১ লাখ টাকা, স্টার হোটেলের ১০ হাজার টাকা এবং মৌবন হোটেলের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত