আদমদীঘি ও সান্তাহারে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪১  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ লাভের আশায় মাসব্যাপী ঘি-কর্পুরের প্রদীপ প্রজ্জলন অন্তে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বী শত শত ভক্তরা সহস্র প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি করেছেন।

সনাতন ধর্মমতে “দাম” শব্দের অর্থ রশি এবং “উদর” হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর।

বৈদিক সংস্কৃতিতে সু-প্রাচীন কাল থেকে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা রাধাগোবিন্দ মন্দির, তালসন কালীবাড়ী মন্দির ও সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে মাস ব্যাপী প্রদীপ প্রজ্জলন শেষে শুক্রবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মন্দিরে সুভাষ ঘোষের তত্বাবধানে, ঊপজেলা সদরের তালসন কালীবাড়ী মন্দিরে বাদল মৈত্রের তত্বাবধানে এবং চড়কতলা মন্দিরে শ্রীবাস প্রামানিকের তত্বাবধানে শত শত ভক্তরা সহস্র প্রদীপ জালিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি করেন।

পৃথক পৃথক মন্দির গুলোতে দামোদর ব্রত প্রদীপ প্রজ্জলন উৎসবে উপস্থিত ছিলেন,আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক সাংবাদিক মিহির কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ, পুজা উদযাপন পরিষদের উদয় সরকার, নিতিশ পাল, পুজা উদযাপন পরিষদের নেতা সুবাস সিংহ মন্টু, জগাই কুন্ডুসহ শত শত ভক্তবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত