আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

| আপডেট :  ২২ নভেম্বর ২০২৬, ০৮:১২  | প্রকাশিত :  ২২ নভেম্বর ২০২৬, ০৮:১২

 

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা: আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা ও মসুর ডাল ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও নন-ইউরিয়া সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বেলা সাগে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিতে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সজল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বেনজীর আহম্মেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, আদমদীঘি চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা ও উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬ ইউনিয়ন ও এক পৌরসভায় ৫ হাজার ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা ও এক শত জন কৃষককে মসুর ডাল বীজ এবং প্রতি কৃষকের প্রতি বিঘা জমিতে সরিষা ও মসুর ডাল আবাদের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হবে। কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের জন্য সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত