কুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হা/ম/লা, ২ ইতালিয়ান নাগরিক নিহত

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ইরানের হামলায় দুই ইতালিয়ান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরা ও গালফ বিজনেসের।

কুয়েত সেনাবাহিনীর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ওই বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টাফ কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-আতওয়ান বলেন, কুয়েতের আকাশসীমায় শত্রুপক্ষের বেশ কয়েকটি ড্রোন শনাক্ত এবং তা প্রতিহত করেছে সশস্ত্র বাহিনী।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় ছড়িয়ে পড়া শার্পনেলের আঘাতে দুই ইতালিয়ান নাগরিক নিহত হয়েছেন। তারা জার্মান সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালে কর্মরত ছিলেন। এ ছাড়া একজন কুয়েতি এবং একজন পাকিস্তানি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এ হামলায় অবকাঠামোগত ও বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

তবে হামলার লক্ষ্যবস্তু হওয়া ওই গুরুত্বপূর্ণ স্থাপনাটির নাম বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখে তাদের দায়িত্ব ও অভিযান চালিয়ে যাওয়ার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেছে কুয়েতের সশস্ত্র বাহিনী।

এ ছাড়া দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সামরিক বাহিনী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত