বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

| আপডেট :  ১৯ অক্টোবর ২০২১, ০৭:৪৭  | প্রকাশিত :  ১৯ অক্টোবর ২০২১, ০৭:৪৭

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কটল্যান্ডের কাছে হেরে মূল পর্ব নিয়ে শঙ্কা জেগেছে টাইগার ভক্তদের মনে। বিশ্বকাপ মঞ্চে আইসিসির সহযোগী দেশের সঙ্গে এমন লজ্জাজনক হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পুচকে দল ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে ওমানের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে প্রথম দেখায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিও ৫২ রানে জিতেছিল বাংলাদেশ।

ইতোমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছিল তার দল। এই ম্যাচে একাদশে খানিকটা পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তন একাদশে ফিরেছেন নাঈম শেখ।

বাংলাদেশের একাদশ :

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

ওমান একাদশ :

যতিন্দর সিং, খাওয়ার আলি, আকিব ইলিয়াস, জিশান মাকসুদ (অধিনায়ক), কাশাপ প্রজাপতি, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, স্বন্দ্বীপ গোউদ, কলিমুল্লাহ ও বিলাল খান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত