ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ, লিটন দাস কি থাকছেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড।
অন্যদিকে গ্রুপপর্বের বাধা ডিঙ্গিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে ব্যাকফুটে বাংলাদেশ।
সেই ম্যাচে সহজ দুটি ক্যাচ ছাড়েন লিটন দাস। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে তার একাদশে থাকা নিয়ে শংঙ্কা রয়েছে।
রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড দলকে হারিয়ে জয়ে ফিরতে প্রত্যয়ী বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
