বাবরের টানা তৃতীয় অর্ধশতক, পাকিস্তানের বড় সংগ্রহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ স্কটল্যান্ড। অধিনায়ক বাবর আজমের টানা তৃতীয় অর্ধশতকে স্কটিশদের সামনে ১৯০ রানের লক্ষ্য দিয়েছে দলটি। রবিবার (৭ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ১৯ বলে ১৫ তুলেন এই ওপেনার।
শারজায় দশম ওভারে দলীয় ৫৯ রানের ফিরে যান তিন নম্বরে ব্যাট করতে নামা ফখর জামান। ১৩ বলে ৮ রান তুলেন তিনি। বাবরের সঙ্গে যেগ দিয়ে চতুর্থ উইকেটে ৩২ বলে ৫৩ রানের জুটি গড়েন মোহাম্মদ হাফিজ। ১৯ বলে ৩১ রান তুলে ফিরে যান হাফিজ।
বাবর ও শোয়েব মালিক মিলে আরও ৩০ রান যোগ করেন। টুর্নামেন্টের চতুর্থ ও টানা তৃতীয় অর্ধশতকের পর বিদায় নেন বাবর। ফেরার আগে ৪৭ বলে ৬৬ রান তুলেন দলনায়ক।
অন্যদিকে ১৫ বলে ৪৭ রানের অপরাজিত জুটি গড়েন শোয়েব ও আসিফ আলী। মাত্র ১৮ বলে ৫৪ রান তুলেন শোয়েব। ছয়টি ছক্কা ও একটি চার আসে তার ব্যাট থেকে। ৪ বলে ৫ রান করেন আসিফ। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান।
স্কটিশদের হয়ে ক্রিস গ্রেভস দুটি উইকেট নেন। একটি করে উইকেট তুলেন সফিয়ান শরিফ ও হামজা তাহির।
স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েটজা, জর্জ মুনসি, ডাইলান বুডজ, রিচার্ড বেরিংটন, মাইকেল লিস্ক, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সফিয়ান শরিফ, হামজা তাহির, ব্র্যাড হোয়েল।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
