করোনায় আক্রান্ত আমির

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২১, ০৪:১২  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২১, ০৪:১২

করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য নিজেই জানিয়েছেন তিনি। ফলে আসন্ন টি-টেন লিগে খেলা হচ্ছে না এই ক্রিকেটারের।

ক্রিকেটপাকিস্তানডটকমকে আমির বলেন, ‘গত কয়েকদিন ধরে লাহোরের আবহাওয়া খুব একটা ভালো নয়। তাই আমি আমার স্বাস্থ্যের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারের বাকি সবাই ভালো আছে।’

টি-টেন লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের। তবে করোনায় আক্রান্ত হওয়ায় এই ফ্র্যাঞ্জাইজি লিগে খেলা হচ্ছে না বাঁহাতি এই পেসারের। গত ৮ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। বর্তমানে নিজের রুমেই আইসোলেশনে সময় কাটছে তার।

২৯ বছর বয়সী এই ক্রিকেটার ৫০ টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। গত বছরের ডিসেম্বরে বোর্ডের সঙ্গে বৈরি সম্পর্কের জেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। যদিও গত সেপ্টেম্বরে অবসর কাটিয়ে ফেরার ঘোষণা দিয়েছেন আমির।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত