ময়মনসিংহ কারাগারে, মারামারি মামলার আসামীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কেন্দ্রীয় করাগারে গোলাম মোস্তফা (৫০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। নিহত গোলাম মোস্তফা মহানগরীর খাগডহর এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ কেন্দ্রীয় করাগারের জেলার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত গোলাম মোস্তফা মারামারির মামলায় গত বছরের ১২ ডিসেম্বর থেকে কারাগারে। তিনি হার্টের রোগী ছিলেন। গতকাল বুধবার হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়। তার ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জুলহাস বলেন, মৃত গোলাম মোস্তফার ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
