ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার যুদ্ধপ্রস্তুতি ‘শেষপর্যায়ে’

| আপডেট :  ১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩১  | প্রকাশিত :  ১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩১

সীমান্তে সেনাবহর একত্রিত করে বাহিনী গঠন ‘প্রায় সম্পন্ন’ করে ফেলেছে রাশিয়া। এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়ে ইউক্রেন দাবি করছে, দেশটির ওপর যেকোন সময় আক্রমণ চালাতে পারে মস্কো। চলমান উত্তেজনায় হামলার আশঙ্কা দিনকে দিন আরও বেড়ে চলেছে বলেও জানিয়েছে কিয়েভ।

সিএনএনকে দেয়া বিশেষ তথ্যানুসারে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী রাশিয়া এখন এই অঞ্চলে এক লাখ ২৭ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে৷

গোয়েন্দাদের দেয়া প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন অভিমুখে ১ লাখ ৬ হাজার আরএফ এএফ (রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী) পদাতিক বাহিনীর সদস্যসহ নৌ ও বিমান বাহিনীর কর্মী মিলে মোট ১ লাখ ২৭ হাজার সেনা জড়ো করা হয়েছে।

ইউক্রেনের গোয়েন্দাদের দাবি, ওই অঞ্চলে ‘কঠিন’ পরিস্থিতি বিরাজ করছে। এমনকি রাশিয়া ‘ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোকে বিভক্ত ও দুর্বল করার চেষ্টা করছে’ বলেও অভিযোগ করেছে ইউক্রেনের গোয়েন্দারা।

গোয়েন্দাদের মূল্যায়নে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে ও ইউরোপ মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিচ্ছে রাশিয়া।

গত সপ্তাহে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে তিন দফা ব্যর্থ কূটনৈতিক আলোচনার পর এই মূল্যায়ন সামনে এলো বলে জানিয়েছে সিএনএন।

সে সময় (গত বুধবার) মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বলেন, কূটনীতি কাজ করে না এমন দাবি করার জন্য মস্কো আলোচনাটিকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করতে চায় কিনা তা নিয়ে সন্দেহ আছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত