শেষ মুহূর্তে ‘আরেকটি ধাক্কা’ খেল ইমরান খানের সরকার

ইমরানের খানের বিরুদ্ধে হওয়া ‘বিদেশী ষড়যন্ত্রের’ বিষয়টি তদন্ত করতে শুক্রবার একটি কমিটি গঠন করার ঘোষণা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
এ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল লেফটেনেন্ট জেনারেল তারিক খানকে।
তবে জেনারেল তারিক খান জানিয়ে দিয়েছেন, তিনি কমিটির দায়িত্ব নিতে পারবেন না এবং বিষয়টি তদন্তও করতে পারবেন না।
টুইটে এ ঘোষণা দিয়ে তিনি সরকারের কাছে ক্ষমাও চান।
তার দায়িত্ব না নিতে চাওয়ার বিষয়টি বেশ গুরুত্বই বহন করছে।
এর মাধ্যমে মুহূর্তে আরেকটি ধাক্কা খেল ইমরান খানের সরকার।
এদিকে এর আগে পাক তথ্যমন্ত্রী জানান, সরকার জাতীয় পরিষদের সকল সদস্যের কাছে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ‘বিদেশি ষড়যন্ত্রের’ প্রমাণ ও সাক্ষী উপস্থাপন করবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রীর কথা, এরপরও যদি বিরোধী দলের সদস্যরা অনাস্থা ভোট আয়োজন করতে চায়, তখন পাকিস্তানের জনগণ ঠিক করবে কে কোথায় দাঁড়িয়ে আছে।
এর আগে ২ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক সাক্ষাৎকারে বিদেশি কোনো একটি দেশের পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করে বলেছিলেন যে তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত ওই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় না।
তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং এর পরিপ্রেক্ষিতেই জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব এসেছে বলে দাবি ইমরানের।
বিষয়টি উল্লেখ করে তথ্যমন্ত্রী ফাওয়াদ বলেন, তদন্ত কমিশনের দায়িত্ব হবে বিদেশি চিঠির অস্তিত্ব প্রকাশ করা।
ওই চিঠিতে পাকিস্তানের শাসনক্ষমতার বিষয়ে হুমকি আছে কি না, কমিশন তাও তদন্ত করবে বলে জানান ফাওয়াদ।
তিনি আরও বলেন, ওই চিঠির সঙ্গে স্থানীয় কারা সংশ্লিষ্ট এবং কোথা থেকে এই ষড়যন্ত্রের শুরু কমিশন তা তদন্ত করবে।
সূত্র: ডন
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
