ফতুল্লায় পচাঁ বাসি খাবার ফ্রিজে রাখায় রূপসী বাংলা হোটেলকে জরিমানা

| আপডেট :  ২১ এপ্রিল ২০২২, ০১:১৪  | প্রকাশিত :  ২১ এপ্রিল ২০২২, ০১:১৪

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) ফতুল্লার পাগলা বাজার এলাকায় বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। জেলা ক্যাব’র প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। এসময় ফ্রিজে পচাঁ বাসি খাবার এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর জন্য পাগলা বাজারে অবস্থিত রূপসী বাংলা হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৪৩ ধারায় ২ হাজার টাকা এবং সোনারগাঁ রেস্তোরাকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত