গণবিদ্যা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক চলে গেলেন না ফেরার দেশে

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইয়ুম খান আজ সকাল ৬: ০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।
তার জানাযার নামাজ সকাল ১১: ০০ ঘটিকায় নগরীর ডিআইটি মার্কেট এলাকায় গণবিদ্যা নিকেতন স্কুল এর সামনের রাস্তায় অনুষ্ঠিত হয়েছে।
জনাব আব্দুল কাইয়ুম খান দীর্ঘদিন ডায়বেটিস রোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার নিজ বাস ভবনে আকস্মিক গুরুত্বর অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুতে গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় এর এসএসসি- ১৯৯৯ ব্যাচ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ সকল স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
