দুমকিতে গরীব ও অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আমরা দুমকিবাসী ও তরঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।
শুক্রবার (২২ এগ্রিল) দুমকির নুতান বাজার এলাকায় বিকাল ৫ টা ৩০ মিনিটে প্রায় শতাধিক গরীব ও অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করে, আমরা দুমকিবাসী ও তরঙ্গ সংগঠনের সদস্যরা।
দুমকিবাসী ও তরঙ্গ সংগঠনের সদস্যরা জানান, আমরা দুমকিবাসী সংগঠন অসহায় মানুষদের বিনামূল্যে রক্ত দানের পাশাপাশি সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে। ২ বছরে মূমুর্ষ রোগীদের ৫০০ ব্যাগ ব্লাড দিতে সক্ষম হয়েছেন।
সারা বাংলাদেশে প্রথম তরঙ্গ সংগঠন মানষিক ভারসাম্যহীন ভবঘুরে পাগল মানুষের খাবার, চিকিৎসা, পোশাক ও জীবনমান উন্নয়ন করে আসছেএবং দিয়ে আসছ, এবং বাংলাদেশে ১২ জেলায় ৪০০ জন ভলান্টিয়ার কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. রেদোয়ান ইসলাম রুদ্র প্রতিষ্ঠাতা ও সভাপতি তরঙ্গ সংগঠন, মো. ইমরান হোসাইন মৃধা প্রতিষ্ঠাতা ও সভাপতি আমরা দুমকিবাসী সংগঠন, মো. বায়েজিদ চৌধুরী সাধারণ সম্পাদক তরঙ্গ সংগঠন, কে এম জাকারিয়া অর্থ সম্পাদক তরঙ্গ সংগঠন, মৃদুল চন্দ্র শীল সাধারণ সম্পাদক তরঙ্গ সংগঠন পটুয়াখালী জেলাশাখা।
এছাড়া উপস্থিত ছিলেন জুবায়ের হোসেন বিজয়, সোহেল রানা হিমু, এইচ এম ইমরান,সিহাব হাওলাদার ,আরিফ হাওলাদার, সাকওয়াত,ইফতিখার সাদিদ, বনি আমিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
