সুখবর পেলেন লিটন দাস

অনেক দিন ধরেই নানা রকমের গুঞ্জন উঠেছিল বাংলাদেশ টেষ্ট দলের পরবর্তী অধিনায়কত্ব নিয়ে। কে হবেন পরবর্তী কাপ্তান। সেখানে নাম উঠেছিল বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানের নাম। অবশেষে তাই হলো। সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি সাকিবই টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন। এদিকে প্রথমবারের মতো বাংলাদেস্বহ টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বাংলাদেশ দলের অধিনায়কের বিষয়ে মিটিংয়ে বসে বিসিবি। সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে বিষদ আলোচনা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে সাকিবকে টেস্ট অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি সাকিবের ডেপুটি হিসেবে নির্বাচিত করা হয় লিটন কুমার দাসকে। সভা শেষে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘তিন জনের নাম এসেছিল। আমরা অধিনায়কের সঙ্গে একজন সহ-অধিনায়ক রাখবো এমন সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। তাই আমরা মিটিংয়ে অধিনায়ক হিসেবে সাকিব এবং সহ-অধিনায়ক হিসেবে লিটন দাসকে বেছে নিয়েছি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে। এখন থেকেই সাকিব অধিনায়ক ও লিটন সহ-অধিনায়ক।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
