লিটন-এনামুলের বিদায়, বাংলাদেশের ১০০

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের পাহাড় সমান লক্ষ্য। সে লক্ষ্য তাড়া করতে হলে তাণ্ডব চালাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। কিন্তু শুরুতেই হতাশ করে ফিরেন মুনিম শাহরিয়ার। লিটন দাস ও এনামুল ১১হক বিজয়ের জুটি স্বপ্ন দেখায় জয়ের। কিন্তু ৫৮ রানের বেশি আসেনি এই জুটি থেকে। লিটনের ৩২ বলের রান আউট আর ২৬ রানে রাজার শিকার হয় এনামুল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১.৪ বলে ৩ উইকেট হারিয়ে ১০১ রান। ১৮ রানে শান্ত ও ৬ রানে ব্যাট করছেন আফিফ।
টি-টোয়েন্টি প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ২০০ পার করেছে জিম্বাবুয়ে। দিয়েছে ২০৬ রানের বিশাল লক্ষ্য। পাহাড় সমান সে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরেছেন ওপেনার মুনিম শাহরিয়ার।
ইনিংসের দ্বিতীয় ওভারের মাসাকাদজা অফ স্টাম্পের বাইরে টসড আপ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়েছিলেন এই ওপেনার। তবে নিয়ন্ত্রণ ছিল না তাতে কোনোই। শর্ট থার্ডম্যানে চিভাঙ্গার হাতে ধরা পড়ে ফিরেছেন মুনিম, ৮ বলে ৪ রান করেই।
এর আগে ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। এই দুই জনের ৯১ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করে স্বাগতিকরা। মাধেভেরে ৬৭ ও রাজা রানে ৬৬ অপরাজিত থাকেন।
শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ জিম্বাবুয়ে। আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ারে প্রথম টসই হারেন নুরুল হাসান সোহান। টস জিতে আগেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের কাপ্তান ক্রেইগ আরভিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
