জাতিসংঘের মহাসচিবকে যা বললেন জেলেনস্কি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৃহস্পতিবার লভিভে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
বৈঠক শেষে জেলেনস্কি জানিয়েছেন, তিনি মহাসচিব গুতেরেসকে বলেছেন, জাতিসংঘকে জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিউক্লিয়ার প্লান্টটি বর্তমানে রুশ সেনাদের দখলে আছে। খবর রয়টার্সের।
টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ইউক্রেনের বন্দরগুলো খুলে দেওয়া এবং বিশ্বব্যাপী খাদ্য অনিশ্চয়তার কথাটিও বলেছেন। কিন্তু আলাদাভাবে জাপোরিঝিয়া প্ল্যান্ট নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইল নিয়ে কথা হয়েছে।
তিনি আরও লিখেছেন, প্লান্টের ওপর আগ্রাসনকারীদের ইচ্ছাকৃত জঙ্গি হামলা পুরো বিশ্বে বিরূপ প্রভাব ফেলবে। এ কারণে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা জাতিসংঘকে নিশ্চিত করতে হবে, এটিকে সেনামুক্ত করতে হবে এবং রুশদের থেকে স্বাধীন করতে হবে।
এদিকে গত মার্চ মাসে জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টটি দখল করে রুশ সেনারা। এরপর থেকে সেখানেই অবস্থান করছে তারা। শেষ কয়েকদিনে জাপোরিঝিয়া প্লান্টে একাধিকবার গোলাবর্ষণ হয়েছে। এরজন্য একে অপরকে দায়ী করেছে রাশিয়া-ইউক্রেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
