বিশ্বজুড়ে করোনায় দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে

| আপডেট :  ২৭ আগস্ট ২০২২, ০২:৪০  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২২, ০২:৪০

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮৪০ জনের জনের প্রাণহানী হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৩ হাজার ১৩০ জন। শনিবার (২৭ আগস্ট) সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ বলছে, সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন। এছাড়া মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৩১২ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে ১৩৬ জন, জার্মানিতে ১০১, ইতালিতে ৯৯ জন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ৮১, স্পেনে ৭০, মেক্সিকোতে ৬৪, অস্ট্রেলিয়ায় ৫৫ জন, ফ্রান্সে ৫১ জন এবং ইরানে ৩৫ জন মারা গেছেন।

এনিয়ে সারাবিশ্বে এখন পর্যন্ত মোট ৬০ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত