তেরখাদাই মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি: ‘পরিসংখ্যান ব্যবস্থা উন্নয়ন,স্মার্ট বাংলাদেশ গঠন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তেরখাদায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ এপ্রিল তেরখাদা উপজেলার মোল্লা এহিউল ইসলাম হল রুমে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতারণ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য নবম ও দশম শ্রেণীতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন-খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি,উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফেরদৌসী বেগম, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা চম্পা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সদস্য বাছিতুল হাবিব প্রিন্স, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
