সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ বাবুল হোসেন খোকন

আল আমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুঁশি। ঈদুল ফিতর উপলক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলার সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন
২১ এপ্রিল শুক্রবার গণমাধ্যমকে এক বিবৃতিতে তিনি জানান- দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে পবিএ ঈদুল ফিতর সকল মুসলিম উম্মাহ র জন্য আল্লাহ পাকের একটি বড় নেয়ামত,তাই সকল বিভেদ মুছে মিলে মিশে পবিত্র ঈদূল ফিতর উৎযাপনের আহবান জানান তিনি।
এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি বলেন‘ টুঙ্গিপাড়া উপজেলা সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ঈদুল ফিতরের ত্যাগের মানসিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। এমনকি ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেধে দেয়। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমরা দোয়া কামনা করছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
