কালকিনিতে জনগণের সঙ্গে চা চক্র ও ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ড.আব্দুস সোবহান গোলাপ এমপি

| আপডেট :  ২৬ এপ্রিল ২০২৩, ১০:১০  | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২৩, ১০:১০

মোঃ সবুজ খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের জন-সাধারণের সঙ্গে চা-চক্রের মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে চা চক্রে যোগদেন।

বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি বলেন, বিএমপি-জামায়াত-শিবির দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেষ্টা করতেছে আপনারা সজাগ থাকবেন। আপনারা আগামীতে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিবেন মাদারীপুর তিন আসনে যাকে নৌকা মার্কা দেবে তার নির্বাচন আমরা করব।

তিনি আরও বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন শেখ হাসিনা ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে আমরা ভালো থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন-সাবেক বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাত মাস্টার কালকিনি পৌর মেয়র এসএম হানিফ সরদার কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার সাহেব রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সেলিম সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া সিকদার কালকিনি উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কাদের প্যাদা সহ সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত