মে দিবস উপলক্ষে দুমকিতে শ্রমিকদলের র্যালি ও আলোচনা সভা

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে দুমকিতে শ্রমিকদলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ মে ) সকাল ১০টা ২০ মিনিটের সময় উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ জাফর আকনের নের্তৃত্বে বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে লেবুখালি – বাউফল সড়ক দিয়ে নতুন বাজার এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ও আহবায়ক জাফর আকনের সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হক হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, শহিদুল ইসলাম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মো. মাসুদুল আলম মৃধা, কৃষক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, ছাত্র দলের সদস্য সচিব মোঃ সুমন শরিফ প্রমুখ। এ ছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
