দুমকিতে ভিডব্লিউবি উপকারভোগী হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

| আপডেট :  ১৬ মে ২০২৩, ০৯:২৭  | প্রকাশিত :  ১৬ মে ২০২৩, ০৯:২৭

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রে অন্তর্ভূক্তির অসহায় ও হত দরিদ্র সুবিধাভোগী মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১২টার সময় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে ১ নং, ২ নং, ৩ নং এবং৪ নং ওয়ার্ডের সুবিধা ভুগি মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। মোট ৩৯২ পরিবারের মাঝে বিডব্লিউবি এই চাল বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সালাম।

এছারাও উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার মো. ফারুক হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব মো. মুশফিকুর রহমান এবং ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা, বিপ্লব আকন, মাওলানা আবুল কালাম, হুমায়ুন কবীর মৃধা ও মহিলা ইউপি সদস্য লাভলী আক্তার ও হোসনে আরা বেগম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত