কালকিনিতে বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত

রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর থেকে: মাদারীপুর কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মৃত মোঃ হানিফ হাওলাদারের ছেলে হেমায়েত হাওলাদার
শুক্রবার রাতে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে
জানা যায়,বাজার হতে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে বসা ছিল কৃষক মোঃ হেমায়েত হাওলাদার (৪৮)।এসময় বেপরোয়া গতির একটি বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি(তদন্ত) মোঃ মারগুব তৌহিদ জানান, বালুবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় হেমায়েত হাওলাদারকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় অবৈধ মাহিন্দ্র ট্রাক্টর সহ এর মালিককে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
